ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা

ময়মনসিংহ শহরে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের কাজ শেষ হওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ এ রুটে পুনরায় ট্রেন চলাচলের অনুমতি দেয়।

রেলওয়ে সূত্র জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বুধবার সকালে ময়মনসিংহ শহরের ইটাখোলা রোড এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারের কয়েকটি চাকা হঠাৎ রেললাইন থেকে বিচ্যুত হয়ে যায়। এসময় ট্রেনটি কিছু দূর এগিয়ে যাওয়ায় একটি কালভার্ট এবং রেললাইনের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রেনের শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে দীর্ঘ সময় ট্রেনের ভেতরে অপেক্ষা করতে হয়। আবার কেউ কেউ বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। কেওয়াটখালী লোকোশেড থেকে বিশেষ উদ্ধারকারী ট্রেন আনা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধার করে রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কালভার্ট ও রেলপথের জরুরি সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুপুর ২টার দিকে উদ্ধার ও মেরামত কাজ শেষ হয়। পরে ট্রায়াল রান সম্পন্ন করে রেলপথকে নিরাপদ ঘোষণা করা হয়। এর পর পুনরায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই।

তবে কী কারণে পাওয়ার কারটি লাইনচ্যুত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি অথবা রেললাইনের কারিগরি কোনো সমস্যা ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১০

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১১

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১২

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১৩

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৪

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৬

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৭

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৮

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৯

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

২০
X