দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ এএম
অনলাইন সংস্করণ

ছুটির দিনে চির ছুটিতে শিক্ষক অসিত

শিক্ষক অসিত চন্দ্র দাস । ছবি : কালবেলা
শিক্ষক অসিত চন্দ্র দাস । ছবি : কালবেলা

সুনামগঞ্জের দিরাইয়ে মাল্টিপ্লাগে বিদ্যুতায়িত হয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিত চন্দ্র দাস (৩৫)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে পৌর সদরের মজলিশপুর এলাকায় নিজ নির্মাণাধীন বাসায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটি নিয়ে নিজ বাড়ির নির্মাণকাজ তদারকির সময় অসাবধানতাবশত মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অসিত চন্দ্র দাস উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার সতানন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি দিরাই পৌরশহরের মজলিশপুর এলাকায় বসবাস করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৭ ও ৪ বছর বয়সী দুই কন্যা সন্তান রেখে গেছেন। হঠাৎ তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী, সন্তান ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সহকর্মী ও শিক্ষার্থীরাও প্রিয় শিক্ষককে হারিয়ে শোকে স্তব্ধ।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১০

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১১

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১২

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৩

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৪

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৫

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৮

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৯

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X