শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জেসমিন নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক পৌনে সাতটার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের চেরাগ আলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের এরশাদ আলীর স্ত্রী। জেসমিন আক্তার (৪০) তিন সন্তানের জননী

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেসমিন আক্তার উপজেলার বিলবালিয়া গ্রামে তার বাবার বাড়ি থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি যখন চেরাগ আলী মোড়ের পূর্ব পাশে পৌঁছায়, তখন রাস্তার একটি গতিরোধক (বিট) পার হওয়ার সময় সজোরে ঝাঁকুনি লাগে। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা জেসমিন আক্তার নিয়ন্ত্রণ হারিয়ে পিচঢালা রাস্তায় ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি কিছুটা বেশি ছিল এবং গতিরোধক (বিটটি) সম্ভবত ড্রাইভার দেখতে পাননি। যার কারণে জেসমিন আক্তার ঝাঁকুনি সামলাতে পারেননি। রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ভাগ্নে জুয়েল জানান, মোটরসাইকেলটি তার খালু হানিফ উদ্দিন চালাচ্ছিলেন এবং মাঝখানে তার মামা (নিহতের স্বামী) এরশাদ আলী বসা ছিলেন। জেসমিন আক্তার সবার পেছনে বসা ছিলেন। ধারণা করা হচ্ছে, কাউকে শক্ত করে না ধরার কারণে গতিরোধক পার হওয়ার সময় তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনিকা বর্ষা জানান, জেসমিন আক্তারকে অত্যন্ত গুরুতর ও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X