রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার

রাজারহাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ছবি : কালবেলা
রাজারহাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার চর নাখেন্দা গ্রামের মাহবুব আকন্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, পরিবারের চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আলমারি, স্যুটকেসসহ আসবাবপত্র এবং আলমারিতে রাখা নগদ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরে থাকা বিপুল খাদ্যশস্যও আগুনের গ্রাসে নষ্ট হয়।

অগ্নিকাণ্ডের সময় গোয়ালঘরে থাকা দুটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। হঠাৎ আগুনের শিখা দেখে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মাহবুব আকন্দ কান্নায় ভেঙে পড়ে জানান, আগুনে তাদের সারা জীবনের সঞ্চয় ও শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আকস্মিক এ দুর্ঘটনায় তারা এখন প্রায় নিঃস্ব।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রাথমিক সান্ত্বনা ও দ্রুত সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X