মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা কারাগারে

আওয়ামী লীগ নেতা ছায়েদুল হক। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা ছায়েদুল হক। ছবি : কালবেলা

ফেনীতে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নোয়াখালীর এম এ হাসেম কলেজের সহযোগী অধ্যাপক ছায়েদুল হককে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামাত উল্লাহ এ নির্দেশ দেন।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এতে আটজনের মৃত্যু এবং অন্তত ৩ শতাধিক ছাত্র জনতা আহত হয়। এ ঘটনায় আহত হন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নুরুল আমীনের ছেলে আসিফুল ইসলাম আহাদ। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি গত বছরের ১৫ ফেব্রুয়ারি ৯৬ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় ৯৩ নং ক্রমিকে দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছায়েদুল হককে আসামি করা হয়। পরে ছায়েদুল হক ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন।

ফেনীর কোর্টের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, আসামি ছায়েদুল হক উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামাত উল্লাহর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর না করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X