সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাড়ছে হামের প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ৩৬

জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেট বিভাগে হঠাৎ করেই হাম ও রুবেলার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তির হিড়িক পড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ল্যাবরেটরিতে একজনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব টেস্টে ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে সিলেট জেলায় ১০ জন, মৌলভীবাজারে ১৪ জন, সুনামগঞ্জে ১১ জন এবং হবিগঞ্জে ৭ জনসহ দুইজন রুবেলা রোগী রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১১০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৬০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি রোগীরা চিকিৎসাধীন।

হামের প্রকোপে গত কয়েক দিনে তিন শিশুর মৃত্যুতে পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ৬ এপ্রিল দুই মাস বয়সী ফারহান, ৮ এপ্রিল আরিশা এবং ১১ এপ্রিল সাত মাস বয়সী দিব্য নামের তিন শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত তিন শিশুরই বয়স এক বছরের কম।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ও রোগনিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য পিআইসিইউ বেড সংখ্যা ৫টি থেকে বাড়িয়ে ১০টি করা হয়েছে।

ওষুধ সংকটের অভিযোগ নাকচ করে তিনি বলেন, হামের চিকিৎসা মূলত লক্ষণভিত্তিক। পর্যাপ্ত ওষুধ, নেবুলাইজার ও অক্সিজেন মজুত রয়েছে। পাশাপাশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ৬ মাস বয়স থেকেই শিশুদের টিকা প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২০ মে থেকে সিলেট বিভাগজুড়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, যার প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এদিকে, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান খান জানান, তাদের এখানে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের পর্যাপ্ত চিকিৎসার সুযোগ না থাকায় সিলেটে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হচ্ছে। তবে তারা এখন পর্যন্ত হামে আক্রান্ত বলে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের উদ্দেশ্যে বলছেন, শিশুদের শরীরে জ্বর বা হামের কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৩

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৪

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৬

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৭

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৮

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৯

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

২০
X