কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল শিক্ষকের

বন্যহাতি। ফাইল ছবি
বন্যহাতি। ফাইল ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা ওরফে মাস্টার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় চাকুয়া পাড়া এলাকায় অবস্থানকালে হঠাৎ বন্যহাতির কবলে পড়েন মংখ্যাইচিং মারমা। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। তিনি বলেন, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার যথাযথ আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে।

এ সময় তিনি বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর জোর দিয়ে বলেন, বন্যহাতির ওপর কেউ যেন কোনোভাবেই ক্ষিপ্ত হয়ে আক্রমণ না করে। হাতি দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X