নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার কাজে অনিয়ম, বাধা দেওয়ায় প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া

প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া করছেন ঠিকাদার লোকমান হোসেন। ছবি : কালবেলা
প্রকৌশলীকে বাঁশ দিয়ে ধাওয়া করছেন ঠিকাদার লোকমান হোসেন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে যান উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম। এ সময় ঠিকাদার তাকে বাঁশ নিয়ে তাড়া করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের দায়িত্ব পায় বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ কোটি ৬৩ লাখ টাকা। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সড়কের নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন। গতকাল রোববার এলাকাবাসী কাজে অনিয়মের অভিযোগে বাধা প্রদান করেন। খবর পেয়ে সোমবার এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এ সময় উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন।

নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, এ ঘটনায় ভুক্তভোগী এলজিইডির নবীনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় অভিযোগ দায়ের করবেন।

এদিকে ভাইরাল হওয়া ভিডিও এবং অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত ঠিকাদার লোকমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। হামলার ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X