গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে।

এ সময় হাটের একাধিক টিনের ঘর ভাঙচুরসহ গাছ কেটে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পানহাটির দখলকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একই সূত্র ধরে আজ সকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয়। ককটেল বিস্ফারণে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছোটশিমুলতলা এলাকার পানহাটি সংলগ্ন পলাশবাড়ী-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে দুই দিকে দুই পক্ষের লোকজন অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করছে।

একই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষকে দিক-বিদিক ছুটতেও দেখা যায়। পানহাটিতে থাকা দুটি গাছ এবং হাটের কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙার ঘটনাও ঘটেছে।

এদিকে এ ঘটনার বিষয়ে জানতে বিএনপি-জামায়াত দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, এই পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০ মে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রতিপক্ষের ইটের আঘাতে উপজেলা জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক সামিউল বুকে চোট পেয়ে আহত হন এবং ৩০ মে ভোরে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে যাদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

বরেন্দ্রজুড়ে তীব্র পানি সংকট, সবচেয়ে ঝুঁকিতে তানোর-গোদাগাড়ী

ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

নতুন কুঁড়ি স্পোর্টসে জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন বৈষম্যবিরোধী নেতা মাহাদী

ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে হামলা

নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করল মালয়েশিয়ার বিমান সংস্থা

১০

বড় কয়েকটি খাতে আসতে পারে বড় কর ছাড়ের প্রস্তাব

১১

‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

১২

অলৌকিক পুনর্মিলন, ৫৮ বছর পর জন্মপরিচয় ও পরিবার ফিরে পেলেন দুলাল

১৩

শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা

১৪

খাবার মিললে খান, না পেলে অনাহারে থাকেন জাহেরা বেগম

১৫

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে

১৬

কৃষক কার্ডের জন্য ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

১৭

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৮

বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা

১৯

যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেপ্তার

২০
X