সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহী লাঠি খেলার মাঠে উচ্ছ্বসিত দর্শকরা

গাইবান্ধার সাদুল্লাপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলার মাঠে উচ্ছ্বসিত দর্শকরা। ছবি : কালবেলা
গাইবান্ধার সাদুল্লাপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলার মাঠে উচ্ছ্বসিত দর্শকরা। ছবি : কালবেলা

গ্রামবাংলার একসময়ের অত্যন্ত জনপ্রিয় বিনোদন ছিল লাঠি খেলা। কোনো উৎসব বা বিশেষ অনুষ্ঠান মানেই ছিল পাড়ায় পাড়ায় লাঠি খেলার আসর। তবে কালের বিবর্তনে প্রযুক্তির ছোঁয়ায় সেই ঐতিহ্য এখন অনেকটাই ম্লান।

গ্রামবাংলার সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গাইবান্ধার সাদুল্লাপুরে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য লাঠি খেলার প্রদর্শনী।

বুধবার (১৫ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে ‘স্বপ্ন বিলাসী’ নামের একটি প্রতিষ্ঠান। আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাওন সরকারের উদ্যোগে আয়োজিত এই খেলা দেখতে আশপাশের এলাকা থেকে সব বয়সি মানুষের ঢল নামে।

দুপুর থেকেই মাঠের চারপাশে ভিড় করেন শিশু, তরুণ-তরুণী ও নারী-পুরুষ। ঢোলের তালে তালে খেলোয়াড়দের লাঠির কসরত আর আত্মরক্ষার কৌশলী সব খেলা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে আত্মরক্ষার কৌশল এবং লাঠি চালনার নান্দনিক দৃশ্য উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাঠ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় শিক্ষক বিপ্লব সরকার বলেন, ‘আধুনিকতার ভিড়ে ক্রিকেট, ফুটবল, ভলিবল বা ব্যাডমিন্টনের মতো খেলার চাপে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। বর্তমানে শিশু-কিশোররা মাঠে খেলাধুলার চেয়ে মোবাইল ফোনে পাবজি বা ফ্রি-ফায়ারের মতো অনলাইন গেমেই বেশি আসক্ত। এমন পরিস্থিতিতে গ্রামবাংলার এই ঐতিহ্য টিকিয়ে রাখার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়।

আয়োজক শাওন সরকার বলেন, এক সময় বাংলা বর্ষবরণ, বিয়ে, চড়কপূজা কিংবা সুন্নতে খাৎনার মতো আয়োজনে লাঠি খেলা ছিল অপরিহার্য। সেই সোনালি দিনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, গ্রামীণ সংস্কৃতির আবেদন আজও ফুরিয়ে যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X