শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হাম উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাতাল। ছবি : কালবেলা
শরীয়তপুর সদর হাসপাতাল। ছবি : কালবেলা

শরীয়তপুরে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ৬ দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক (আরএমও) মিতু আক্তার। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিশু জাহিদ সদরের আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল তীব্র জ্বর ও কাশিসহ হাম রোগের উপসর্গ নিয়ে জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে সদর হাসপাতালে বর্তমানে ২০ জন হাম রোগী ভর্তি রয়েছেন।

এ বিষয়ে আরএমও মিতু আক্তার বলেন, প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগী হাসপাতালে আসছে। রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষের ব্যবস্থা রয়েছে। গতকাল রাতে হামের উপসর্গ নিয়ে ভর্তি জাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, শিশুটিকে হামের উপসর্গ নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তবে পরীক্ষার ফলাফল আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X