বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে হামে আরও এক শিশুর মৃত্যু

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল, বরিশাল। ছবি : সংগৃহীত
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল, বরিশাল। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মারা যাওয়া শিশুটির নাম রাহাত (৬ মাস)। সে ভোলার দৌলতখান উপজেলার জাকির হোসেনের ছেলে।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল মোনায়েম সাদ জানান, চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত হাসপাতালে ৫০৫ হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫৭ এবং মারা গেছে ৮ জন। বর্তমানে হাসপাতালে ১৪০ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন।

তিনি আরও জানান, শিশু রাহাতকে গত ১৪ এপ্রিল মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ জন।

বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বিভাগের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১,৪৯১ শিশুকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে ৬ এবং হামে আক্রান্ত ৩ জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১,২৪৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১০

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১১

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১২

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৪

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৫

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৬

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৭

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৯

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

২০
X