বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

১৪০ ব্যারেল ভোজ্য তেল ও ১৩ টন চিনি মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

অভিযানচলাকালে ভ্রাম্যমাণ আদালত।  ছবি : কালবেলা
অভিযানচলাকালে ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই ভোজ্য তেল ও চিনি মজুত করার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর বাজার রোডে এ অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে ১৪০ ব্যারেল ভোজ্য তেল এবং ১৩ দশমিক ৭৫ টন চিনি উদ্ধার করে জেলা প্রশাসন।

এনএসআইর দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর বোজার রোড এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশরাফুজ্জামান পলিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স মোল্লা ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের মালিক শুক্কুর মোল্লা মজুতের লাইসেন্স ব্যতীত নিজ গোডাউনে অবৈধভাবে ৯০ ব্যারেল ভোজ্য তেল মজুত করার অপরাধে কৃষি বিপণন আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় মেসার্স আবির ব্রাদার্সের মালিক সন্তোষ মিত্র খুচরা ব্যবসার লাইসেন্স নিয়ে নিজ বাসার গোডাউনে অবৈধভাবে ৫০ ব্যারেল ভোজ্য তেল এবং ১৩ দশমিক ৭৫ টন চিনি মজুত করেন। এ অপরাধে একই আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

এনএসআই জানায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা সদস্যরা দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গোপন নজরদারি করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে মজুত করা ভোজ্য তেল ও চিনি উদ্ধার করে।

কালবেলা/এমএসকেএম/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X