চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বলিখেলা ও বৈশাখী মেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবে সিএমপি

বলিখেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বলিখেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। লালদীঘি মাঠের এই আয়োজন নির্বিঘ্ন করতে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত এক নিরাপত্তা সমন্বয় সভায় তিনি এই ঘোষণা দেন।

সভায় সিএমপি কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। বলিখেলা ও মেলা চলাকালীন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন-শৃঙ্খলার কোনো ব্যত্যয় না হয়, সেজন্য সিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

তিনি অনুষ্ঠানকেন্দ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণ, সুশৃঙ্খল ভিড় ব্যবস্থাপনা, সুষ্ঠু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি সেবার প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

নিরাপত্তা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X