মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই মরদেহ উদ্ধার

মহেশপুরে ইছামতি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
মহেশপুরে ইছামতি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতি নদী থেকে তিন দিনের ব্যবধানে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কচুরিপানার নিচে থাকা মরদেহটি পচে ফুলে উঠলে এলাকাবাসীর নজরে আসে। পরপর দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় জনমনে আতঙ্ক ও তোলপাড় শুরু হয়েছে।

স্থানীয়দের অনেকে ধারণা করছেন, পরিকল্পিতভাবে এ দুজনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নদীর পাড় থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেখানে ভিড় জমান। পরে তারা নদীতে নেমে মরদেহটি দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী, ব্যক্তির নাম রাতিকান্ত জয়ধর (৪৬), তার পিতা দেবেন্দ্র নাথ জয়ধর। গ্রাম : পোলাটানা, ভাঙারহাট ও কোটালীপাড়া উপজেলা, গোপালগঞ্জ।

ওসি মেহেদী হাসান জানান, পাসপোর্টে থাকা ব্যক্তিই উদ্ধারকৃত মরদেহ কি না, তা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মরদেহটি বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে কচুরিপানার নিচে উপুড় হয়ে ছিল। ধারণা করা হচ্ছে, এটি তিন-চার দিন আগের মরদেহ। মহেশপুর থানা পুলিশ ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় ইছামতি নদীর পাড় থেকে আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন বিজিবির টহল দল সীমান্তের জিরো লাইন থেকে ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়ে থাকতে দেখেছিল। তবে সোমবার উদ্ধার হওয়া সেই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X