নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

নোয়াখালী জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
নোয়াখালী জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

নোয়াখালী সদরে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার কবিরহাট টু সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা অশ্বদিয়া ইউনিয়নের মো. বাচ্চুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছেন। কয়েক দিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশে বের হন তিনি। এ সময় কবিরহাট-সোনাপুর সড়ক পার হতে গেলে অলিপুর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি পালিয়ে যায়।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্টাচার্য বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X