কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে শ্মশানের পাশে মিলল নবজাতক

নবজাতক কন্যা শিশু। ছবি : কালবেলা
নবজাতক কন্যা শিশু। ছবি : কালবেলা

রাঙামাটির রাজস্থলীতে শ্মশানের পাশে পড়ে থাকা নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এক পথচারী।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে ছাগল খাইয়া নামক হিন্দুপাড়া শ্মশানের পাশে রক্ত মাখা অবস্থায় এই নবজাতককে পাওয়া যায়।

জানা যায়, স্থানীয় বাসিন্দা সন্ধ্যা রানী নাথ নামে একজন মহিলা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে দেখতে পান। পরে তিনি শিশুটিকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দে। তিনি বলেন, বর্তমানে শিশুটি স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধ্যা রাণীর কাছে রয়েছে। তারা শিশুটির দেখভাল করছে।

তিনি বলেন, ঘটনাটি আসলে দুঃখজনক। এইভাবে একটি নবজাতক শিশু শ্মশানের পাশে পড়েছিল। তার বিপদ হতে পারত। তবে সৃষ্টিকর্তার কৃপায় নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ওসি মো. শাকের আহমেদ জানান, এখনো পর্যন্ত নবজাতক শিশুটির মা বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। শিশুটি বর্তমানে যারা উদ্ধার করেছে তাদের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি রাজস্থলীর ইউএনওকে অবগত করা হয়েছে। এছাড়া শিশুটির মা-বাবার খোঁজ নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা/এইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X