দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পীরের কবর পাহারায় পুলিশ

পীরের কবরে পুলিশ পাহারা। ছবি : কালবেলা
পীরের কবরে পুলিশ পাহারা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শ্রী শামীম জাহাঙ্গীর কালান্দার বাবার কবর ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সেখানে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। কবর থেকে লাশ উত্তোলনের গুঞ্জন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।

শুক্রবার (১৭ এপ্রিল) কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে পীরের লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় দরবারে প্রতিস্থাপন করা হবে। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কবর এলাকায় নজরদারি বাড়ায় প্রশাসন।

তবে পীরের এক ভক্ত আব্দুর রহমান এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, লাশ উত্তোলনের কোনো পরিকল্পনা আমাদের নেই। এ ধরনের কোনো আলোচনা বা সিদ্ধান্তও হয়নি। পীর সাহেবকে যারা হত্যা করেছে এবং দরবারে ভাঙচুর-লুটপাট চালিয়েছে, তারাই তদন্ত ভিন্ন খাতে নিতে অপপ্রচার চালাচ্ছে।

এদিকে সরজমিনে গিয়ে দেখা গেছে, লাশ উত্তোলন করে দরবারে প্রতিস্থাপনের দাবিতে মানববন্ধন করার কথা থাকলেও প্রশাসনের নির্দেশনায় সে দাবি থেকে সরে আসেন ভক্তরা। পরে তারা হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

শুক্রবার জুমার নামাজ শেষে বিকেল সাড়ে তিনটার দিকে দরবার-সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, শুরু থেকেই কবর পাহারায় রাখা হয়েছে। লাশ উত্তোলনের বিষয়টি সঠিক নয়। ভক্তদের সঙ্গে কথা হয়েছে, তারা এ ধরনের কোনো পদক্ষেপ নেবেন না বলে জানিয়েছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, কবর থেকে লাশ উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ, এ বিষয়টি আমরা ভক্তদের বুঝিয়েছি। তারা বিষয়টি অনুধাবন করেছেন এবং এমন কিছু করবেন না বলে আশ্বাস দিয়েছেন। দরবার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে ইসলাম ধর্মীয় কিতাব পবিত্র কোরআন অবমাননা ও নিজেকে আল্লাহ দাবি করার মতো বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। এ সময় মারধরের পর পীর শ্রী শামীম জাহাঙ্গীর কালান্দার বাবাকে ছাদ থেকে ফেলে হত্যা করে দরবার লোড করা হয়।

ঘটনার তিনদিন পর সোমবার রাতে নিহতের বড় ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪ জনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১০

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১১

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১২

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৩

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৫

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৬

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৭

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৮

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৯

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

২০
X