জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর থানা। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার জীবননগর থানা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাবার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

জানা গেছে, ওই নারীর নাম ববিতা (২৭)। তিনি আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ও সানোয়ার হোসেনের মেয়ে। সে তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করত।

এদিকে গুরুতর অবস্থায় স্বজনরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জীবননগর থানার ওসি সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ববিতাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X