শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে ১০ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর

বাঁ থেকে শাহিন মিয়া ও উম্মে হানি। ছবি : সংগৃহীত
বাঁ থেকে শাহিন মিয়া ও উম্মে হানি। ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ১০ দিন ধরে অনশন করছেন উম্মে হানি (১৮) নামে এক তরুণী।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের গোলজার মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৩) দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে উম্মে হানির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই সম্পর্কের একপর্যায়ে বিয়ের দাবি জানালে শাহিন গা ঢাকা দেন। এরপর থেকেই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী।

অনশনরত উম্মে হানি জানান, বিয়ের মাধ্যমে স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না। দাবি পূরণ না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এদিকে টানা অনশনের কারণে ইতোমধ্যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এ সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করলে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে রক্ষা করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি নিয়ে তারা পলাশ ও শিবপুর থানায় অভিযোগ করলেও কোনো কার্যকর পদক্ষেপ পাননি। এক থানা থেকে অন্য থানায় পাঠানোর কারণে তারা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘মেয়েটির বাড়ি অন্য থানার অধীনে হওয়ায় আমাদের পক্ষে সরাসরি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট থানা উদ্যোগ নিলে সহযোগিতা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X