পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড় সীমান্তে ২ লাখ টাকার ভারতীয় শাড়িসহ গরু জব্দ

পঞ্চগড় সীমান্তে জব্দকৃত ভারতীয় শাড়ি ও গরু। ছবি : কালবেলা
পঞ্চগড় সীমান্তে জব্দকৃত ভারতীয় শাড়ি ও গরু। ছবি : কালবেলা

পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ ২টি গরু জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

রোববার (১৯ এপ্রিল) সকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় এ দুটি অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭০ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামেরঘাট পেয়ারা বাগান নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ পিস শাড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে।

এদিকে, বড়শশী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৭৮/৭ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা নামক স্থানে ভারতীয় ২টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করে জব্দ করা হয়।

জানা গেছে, জব্দ করা শাড়ির সিজার মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। আর গরু দুটির সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X