রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি

কাপ্তাই হ্রদ। ছবি : সংগৃহীত
কাপ্তাই হ্রদ। ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিত করতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হ্রদে সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে।

সভায় জানানো হয়, আগামী ২৪ এপ্রিল মধ্যরাত থেকে মাছ শিকার বন্ধ হলেও ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বিএফডিসি ঘাটে আহরিত মাছ অবতরণ করা যাবে। এছাড়া আগামী ২ মে থেকে হ্রদে নতুন করে মাছের পোনা অবমুক্তকরণ প্রক্রিয়া শুরু হবে।

নিষেধাজ্ঞা চলাকালীন হ্রদে অবৈধ মাছ শিকার রোধে নৌ-পুলিশ ও বিএফডিসির সমন্বয়ে নিয়মিত টহল দেওয়া হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হবে অস্থায়ী চেকপোস্ট। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত থাকবে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, মাছ ধরা বন্ধ থাকাকালীন কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় বিশেষ চাল বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞার বিষয়টি সর্ব-সাধারণকে জানাতে নৌ ও সড়কপথে মাইকিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বিএফডিসি রাঙামাটির কমান্ডার মো. ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌ-পুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। এছাড়াও মৎস্যজীবী ও জেলে প্রতিনিধিরা সভায় অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার বা বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/আরএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন গোয়েন্দাদের দাবি / ইরানের নতুন সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্র কর্মসূচিতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১১

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৪

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৬

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৭

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৮

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

২০
X