সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনী এলাকার পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতারা হলো কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মো. মাসুদের শিশু পুত্র আব্দুল্লাহ মোহাম্মদ আলী নূর (৫) ও উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনীর আব্দুল মালেকের প্রতিবন্ধী শিশু কন্যা তাসপিয়া আকতার (১১)।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মহিনুল ইসলাম।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে প্রতিবন্ধী তাসফিয়া আক্তার থালাবাসন ধুতে যায় রেলওয়ে পুকুরে। এ সময় তার সঙ্গে যায় প্রতিবেশী আব্দুল্লাহ। পুকুরে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ। তাকে বাঁচাতে গিয়ে তাসপিয়াও পানিতে পড়ে যায়। এতে দুজনেই পানিতে তলিয়ে গেছে। তাদের জুতা পুকুর ঘাটে পড়ে থাকতে দেখে তাদের পরিবারকে খবর দেয় স্থানীয়রা।

পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, পুকুরে পড়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা/এআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

১০

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১২

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৪

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৭

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৮

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৯

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২০
X