রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

সময় শেষেও জানালা বন্ধ করে পরীক্ষা, প্রতিবাদ করায় ছাত্রকে ধমক!

শঠিবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র। ছবি : কালবেলা
শঠিবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র। ছবি : কালবেলা

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি দাখিল পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও দরজা-জানালা বন্ধ রেখে পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অনিয়মের প্রতিবাদ করায় এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলায় এক পরীক্ষার্থীকে কেন্দ্র সচিবের শাসানোর অভিযোগ উঠেছে।

রোববার (২৬ এপ্রিল) উপজেলার শঠিবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিকদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কয়েকটি কক্ষে শিক্ষার্থীরা উত্তরপত্র লিখছেন। বিশেষ করে ১টা ৯ মিনিটেও ৪ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের দেখে দেখে লিখতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পরিদর্শক স্ট্যাপলার না আসার অজুহাত দিয়ে খাতা সংগ্রহে দেরির জন্য কর্তৃপক্ষকে দায়ী করেন।

অনিয়মের অভিযোগ অস্বীকার করে কেন্দ্র সচিব আবদুল লতিব মিয়া বলেন, ‘ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে একটি কক্ষে খাতা সংগ্রহে কিছুটা দেরি হয়েছে, কোনো অনিয়ম হয়নি।’

রওশন হাবিব নামে এক পরীক্ষার্থী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাদের কক্ষের খাতা সময়মতো নেওয়া হলেও পাশের কয়েকটি কক্ষে দরজা-জানালা বন্ধ করে বই দেখে লেখার সুযোগ দেওয়া হচ্ছিল। অভিযোগ করার সময় কেন্দ্র সচিব আবদুল লতিব মিয়া সেখানে উপস্থিত হয়ে ওই ছাত্রকে ধমকাতে শুরু করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে কেন অনুমতি নেওয়া হয়নি—এই প্রশ্ন তুলে তিনি শিক্ষার্থীকে শাসাতে থাকেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সংবাদকর্মী মেহেদী হাসান মুরাদ জানান, পরীক্ষা শেষ হওয়ার আগেই কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে কেন্দ্র সচিব তাদের বাধা দেন এবং নিজের কক্ষে বসিয়ে রাখার চেষ্টা করেন। পরে সচিবের কক্ষের সিসিটিভি মনিটরে দেখা যায়, এক পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করছেন।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কক্ষে গিয়ে একটি মোবাইল ফোন জব্দ করে দেখা যায়, ‘আরাফাত’ নামের একজন ব্যক্তি মেসেজের মাধ্যমে ওই শিক্ষার্থীকে ৩০ বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পাঠিয়েছেন। এরপর কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে চারটি কক্ষে গিয়ে দেখা যায়, সময় শেষ হওয়ার পরও দরজা-জানালা বন্ধ রেখে নকলের মাধ্যমে উত্তর লেখা হচ্ছে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। পরীক্ষা শেষে খাতা জমা নিতে যেটুকু সময় লাগে, তার বাইরে যদি কোনো সুনির্দিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১০

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১১

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১২

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৩

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৪

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৬

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৭

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৮

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৯

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

২০
X