ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ছবি : কালবেলা
অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ছবি : কালবেলা

ফরিদপুরে তিনজনকে কোদাল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশের যৌথবাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তার বাড়ির পাশের কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে আজগর মোল্লার বাড়ির পাশের একটি কলাবাগান থেকে আকাশ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

এই যৌথ অভিযানে র‍্যাবের পক্ষ থেকে ছিলেন র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান। তিনি বলেন, অভিযুক্তের বাড়ির পাশের কলাবাগান থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমানে তাকে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাতে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১০

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১১

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১২

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৩

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৪

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৫

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৬

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৭

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৮

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৯

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

২০
X