ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০২:০২ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা

তিনজনকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
তিনজনকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। এ হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫)। তারা সবাই গদাধরডাঙ্গী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আজগর মোল্লার বাড়ির উঠানে অবস্থান করছিলেন ভুক্তভোগীরা। এ সময় আকাশ (২৮) নামে এক যুবক হঠাৎ করে কোদাল দিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এলোপাতাড়ি কোদালের আঘাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) নামে আরও একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী আকাশ মানসিক ভারসাম্যহীন। ঘটনার পরপরই সে এলাকা থেকে পালিয়ে যায়।

ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গদাধরডাঙ্গী গ্রামে কোদালের কোপে তিনজনকে হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আমরা মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। হামলাকারী আকাশকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X