রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাওয়াতে গিয়ে যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার যুবলীগ নেতারা। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবলীগ নেতারা। ছবি : কালবেলা

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে এসে পরোয়ানাভূক্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত তিন আওয়ামী যুবলীগ নেতাকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

শুক্রবার (০১ মে) ভোরে রামগড়ের বল্টুরাম ও মুসলিমপাড়া নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) ও সদস্য মো. মানিক (২৭)।

জানা যায়, রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকায় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসেছিলেন ওই তিন নেতা। বৃহস্পতিবার রাতে কনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগদান শেষে তারা নিজ নিজ বাসায় রাত্রিযাপন করছিলেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠানিকতায় তারা অংশ নেওয়ার কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, গ্রেপ্তার তিন যুবলীগ নেতা দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১১

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১২

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৩

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৪

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৫

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৭

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৯

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

২০
X