সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গাছের ডালে মিলল নিখোঁজ নারীর ক্ষতবিক্ষত মরদেহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের ৭২ ঘণ্টা পর জোসনা বিশ্বাস (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের একাধিক স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

শুক্রবার (১ মে) দক্ষিণ চর বিষ্ণুপুর এলাকার গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোসনা বিশ্বাস উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের মৃত নবীন বিশ্বাসের স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জোসনা বিশ্বাস বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ৩০ এপ্রিল সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের একটি বাগানে পাখি বিশ্বাস (৮) ও মরিয়ম আক্তার (১০) নামে দুই শিশু গাব (বুন ফল) পাড়তে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহটি উদ্ধারের পর শরীরে একাধিক ক্ষতচিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল জানান, মরদেহের বাম উরু ও ডান পায়ের আঙুলে ক্ষতচিহ্ন রয়েছে। এসব আঘাতের চিহ্ন কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

শনিবার (২ মে) নিহতের মেয়ে সাধনা বিশ্বাস (২২) অভিযোগ করে বলেন, আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় জোসনা বিশ্বাসের কাছে প্রায় ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ছিল। এই অলঙ্করগুলো বাবা বিদেশে থেকে পাঠিয়েছিলেন। কয়েক মাস আগে বাড়িতে চুরির ঘটনার পর তিনি অলংকারগুলো একটি ছোট ব্যাগে নিজের কাছেই রাখতেন।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার দিন বিকেলে তিনি সদরপুর বাজারের একটি জুয়েলার্সে গিয়েছিলেন। তার কাছে পাওনা টাকা ও স্বর্ণালংকার ছিল।

এ বিষয়ে শক্তি জুয়েলার্সের মালিক সন্তোষ কুমার চক্রবর্তী জানান, ওই দিন বিকেল ৩টার দিকে জোসনা বিশ্বাস আমার দোকানে এসেছিলেন। কিছুক্ষণ কথা বলে পান খেয়ে চলে যান।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নারীকে বাংলাদেশি সন্দেহ, নোম্যান্সল্যান্ডে আটকে রাখার অভিযোগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু 

প্রতিহিংসা নয়, ইতিবাচক রাজনীতির চর্চা করুন: শিমুল বিশ্বাস

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

এবার বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ!

উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের ওপর নজরদারি করেছে ইরান

দুই মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধরা

জাহিদ হাসানের নতুন নাটক ‘পথহারা মন’

১০

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?

১১

মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

১৩

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

১৪

কুমিল্লায় একটি কলেজ ছাড়া কোথাও কোনো দুর্যোগ হয়নি: শিক্ষামন্ত্রী

১৫

শিগগিরই বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খোলা হবে: জেলা প্রশাসক

১৬

ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ

১৮

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

১৯

কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

২০
X