কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ নাম

ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু, জর্জিয়া মেলোনিসহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু, জর্জিয়া মেলোনিসহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ১৩ ব্যক্তির ছবি প্রকাশ করেছে ইরানি পত্রিকা হামশাহরি।

হামশাহরি এটিকে ‘হিট লিস্ট’ বা হত্যার লক্ষ্যতালিকা হিসেবে প্রকাশ করেছে। পত্রিকাটির দাবি, এই তালিকায় রয়েছে আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম। খবর ওয়াইনেট নিউজের।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে ট্রাম্প ও নেতানিয়াহুকে কমলা রঙের কারাগারের পোশাকে দেখা যায়। তাদের মাথায় লক্ষ্যবস্তু বা নিশানার চিহ্ন আঁকা রয়েছে।

পত্রিকাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির এআই-নির্মিত ছবি প্রকাশ করেছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির ছবি রয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।

এছাড়া ইউরোপের কয়েকজন নেতার নামও ওই তালিকায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশের পর হামশাহরি এই ছবি প্রকাশ করে। সেখানে তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

মোজতাবা খামেনি বলেন, ‘আমরা বীর নেতার রক্ত এবং দুই যুদ্ধে নিহত সব মানুষের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি। এই প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং তা দ্রুতই কার্যকর হতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

প্রথমবার ‘ইংরেজি পরীক্ষায়’ বসছেন মেসি

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

১০

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

১১

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরিচ্যুত

১২

সংসদে শিক্ষামন্ত্রী / পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

১৩

মৃত্যুর আগে একটি ভালো কাজ, ববিতার আবেগঘন স্বীকারোক্তি

১৪

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

১৫

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চায় স্পেন?

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

১৭

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত

১৮

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

১৯

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

২০
X