বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

হাওরে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরী ও মালিক পক্ষের লোক আনকার মিয়াসহ দুজনে গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার নামক স্থানে হঠাৎ ধানবোঝাই নৌকা ডুবে যায়। আনকার মিয়া সাঁতার কেটে অল্পের জন‍্য বেঁচে গেলেও চা শ্রমিক রঞ্জন পানিতে পড়ে যায়। স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত চা শ্রমিক রঞ্জন বাউরী (৪০) চাতলাপুর চা বাগানের ৪৪নং পাট্টার বাসিন্দা বাসুদেব বাউরীর ছেলে।

স্থানীয় আব্দুর রউফ বলেন, রঞ্জন ধান কাটা শ্রমিক হিসেবে ১৫-২০ দিন ধরে এলাকার অনেকের ধান কাটার কাজ করছে। এমন মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া বলেন, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তার স্বজনদের খবর দিয়েছি। তাদের সঙ্গে আলাপ করে আইনি ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X