উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় দাদি-নাতির মর্মান্তিক মৃত্যু

দাদি-নাতির মর্মান্তিক মৃত্যুতে পরিবারের আর্তনাদ। ছবি : কালবেলা
দাদি-নাতির মর্মান্তিক মৃত্যুতে পরিবারের আর্তনাদ। ছবি : কালবেলা

বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার নাতনি আরফা আক্তার (৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) দ্রুত ও বেপরোয়া গতিতে রাস্তা পারাপারের সময় দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রোকসানা ইয়াসমিন ও শিশু আরফা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো সেদিনও ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় তারা। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়া প্রবাসী।

গৌরনদী হাইওয়ে থানার (ওসি) মহসিন হোসেন বলেন, নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কঙ্কাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১০

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১১

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১২

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৩

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

১৫

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

১৬

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

১৭

ইএসডিও গবেষণা: যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

১৮

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথাও যাব সে উপায় নেই’

১৯

মেসিকে ছাড়াই দল ঘোষণা

২০
X