কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর ৯ ‘শর্ত মানতে না পেরে’ যুবকের আত্মহত্যা

মোহাম্মদ আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রীর দেওয়া ৯টি শর্ত মানতে না পেরে মোহাম্মদ আনোয়ার হোসেন নামে এক যুবক তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৬ মে) ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার (২৩) ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে চরআলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারের সঙ্গে আনোয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। সম্প্রতি স্ত্রী ইয়াসমিন সংসারে থাকতে আনোয়ারকে ৯টি শর্ত দেয় বলে জানা যায়।

শর্তগুলো হলো : আনোয়ারের মা ও বোনের কোনো কথা শোনা বা বলা যাবে না, স্ত্রী যতই অপরাধ করুক তার গায়ে আঘাত করা যাবে না, স্ত্রীর সব স্বর্ণালংকার তাকে বুঝিয়ে দিতে হবে, দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি স্ত্রীর নামে লিখে দিতে হবে, স্ত্রীর সাংসারিক বিষয় নিয়ে কোনো দোষ খোঁজা যাবে না, বিনা কারণে ঝগড়া করা যাবে না।

এ ছাড়া বাবার বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার জন্য জোর করা যাবে না, ননদ ও তার স্বামী আনোয়ারের সংসারের বিষয়ে কোনো কথা বলতে পারবে না, স্ত্রীর বাবার বাড়িতে আসা-যাওয়ার জন্য কোনো প্রকার নিষেধ করা যাবে না এবং স্ত্রীকে সব রকম স্বাধীনতা দিতে হবে।

স্থানীয়রা জানান, এসব শর্ত মানতে না পেরে সোমবার (৪ মে) আনোয়ার শ্বশুরবাড়িতে বিচার নিয়ে যান। সেখানে শ্বশুর ও শাশুড়ি তাকে সমাধানের বদলে উল্টো চরম অপমান করেন। শ্বশুরবাড়ির এই লাঞ্ছনা সহ্য করতে না পেরে বাড়িতে এসে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

সাতসকালে প্রাণ গেল ২ জনের

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

১০

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

১১

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

১২

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

১৩

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

১৪

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১৫

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৬

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

১৭

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

১৮

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

১৯

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

২০
X