শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার বাড়িতে মিলল কোটি টাকার ভারতীয় জিরা

উদ্ধারকৃত জিরা। ছবি : কালবেলা
উদ্ধারকৃত জিরা। ছবি : কালবেলা

সিলেটের ওসমানীনগরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদের বসতবাড়িতে অবৈধ পণ্য মজুতের গোপন সংবাদ পায় পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৬০৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১৮ হাজার ৯০ কেজি জিরা পাওয়া যায়।

অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে একজনকে আটক করে পুলিশ। আটক কালাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি তার ভাই আব্দুল মুমিনসহ একটি চক্রের সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় জিরা দেশে এনে বাজারজাত করে আসছিলেন।

ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ চন্দ্র বাদী হয়ে আটক আবুল কালাম, তার ভাই আব্দুল মুমিন এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরর্শেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটি টাকার ওপরে মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। যার বাড়ি থেকে এই মাল উদ্ধার হয়েছে, তার রাজনৈতিক পরিচয় নিয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১০

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১১

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১২

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৪

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৬

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৭

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৮

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৯

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

২০
X