নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার। ছবি : কালবেলা
ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (০৭মে) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য যানানো হয়।

এর আগে বুধবার দুবাই পুলিশ আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাকে দেশে এনে শিবপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন। এর মাধ্যমে এই হত্যা মামলার ১২ জন আসামির মধ্যে সবাইকে গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী ও মামলার বিবরনের মাধ্যমে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় আলহাজ মো. হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে মারা যান। এই ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ বাদী হয়ে আসামি আরিফ সরকারকে প্রধান আসামি করে ১২ জনের নামে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরে পুলিশ হেডেকোয়াটার্সের নির্দেশে পিবিআই নরসিংদী মামলার তদন্ত কার্যক্রম শুরু করে। পরে ঘটনায় জড়িত অন্যতম আসামি মহসীন সরকারকে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে এনে আদালতে প্রেরণ করা হলে আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের ঘটনায় জড়িত থাকা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্ত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারের অবস্থান দুবাইতে নিশ্চিত হয় পিবিআই। পরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশের মাধ্যমে আরিফকে গ্রেপ্তার করে দেশে নিয়ে আসা হয় এবং শিবপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

এরইমধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। অন্যদিকে পূর্বে গ্রেপ্তার হওয়া সবাইকে জামিনে মুক্ত রয়েছে বলেও জানায় পিবিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

১০

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১২

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১৩

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১৪

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৬

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৭

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৮

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৯

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

২০
X