শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেতের ভেতর থেকে পাইপগান-রামদাসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত যুবক। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত যুবক। ছবি : কালবেলা

বরিশাল নগরীর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও তিনটি রামদাসহ হৃদয় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।

রোববার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কাউনিয়া থানার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গুচ্ছগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত হৃদয় সদর উপজেলার লামছড়ি গুচ্ছগ্রামের মো. আবুল কালামের ছেলে। পুলিশ জানিয়েছে, এই অস্ত্র মজুতের ঘটনার সঙ্গে স্থানীয় ইউপি সদস্য রাসেল মেম্বারসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন, তবে অভিযানের সময় তারা কৌশলে পালিয়ে যান।

অভিযানের নেতৃত্ব দেওয়া কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামছড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ক্ষেতের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ হৃদয়কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত রাসেল মেম্বার একাধিক মামলার আসামি। আটককৃত হৃদয় এবং পলাতক সহযোগীদের অভিযুক্ত করে কাউনিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X