ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হোসাইন হরিহরপুর গ্রামের মাসুদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। সকালে শিশু হোসাইন উঠানে খেলার সময় লিচুর বিচি কুড়িয়ে মুখে দেয়। সঙ্গে সঙ্গে গলায় বিচি আটকে গেলে ছটফট করতে থাকে সে। পরিবারের সদস্যরা টের পেয়ে বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার (১১ মে) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশু মৃত্যু হয়।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১০

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১১

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১২

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৩

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৫

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৬

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৭

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৮

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৯

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

২০
X