টাংগাইল প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল বিএনপি নেতার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও সিএনজি সংঘর্ষে বিএনপি নেতাসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (২০ মে) দুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি চালক আব্দুল হামিদ (৬৪)। তিনি টাঙ্গাইল মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং আব্দুর রশিদ (৫৬) এলেঙ্গা পৌর বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক কালিহাতী উপজেলার এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত রোস্তম আলী সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা রাজাবাড়ি এলাকায় ট্রাক সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সিএনজি চালক আব্দুল হামিদ ও আব্দুর রশিদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুব বলেন, এ দুর্ঘটনায় মোট ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিএনজির চালক ও যাত্রী বিকেলে নিহত হন।

নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১০

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১১

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১২

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৪

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৫

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৬

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৭

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৮

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৯

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

২০
X