কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবন উদ্বোধন। ছবি : কালবেলা
কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবন উদ্বোধন। ছবি : কালবেলা

কুমিল্লা সার্কিট হাউসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কুমিল্লা সার্কিট হাউস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন।

কুমিল্লা সার্কিট হাউস সম্প্রসারণ শীর্ষক প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ছয়তলা বিশিষ্ট এই ভবনে হলরুম, ভিআইপি স্যুট, ভিআইপি অ্যাসোসিয়েট স্যুট, ভিআইপি রুম, আধুনিক বেডরুম, জিমনেশিয়াম, নামাজ ঘর, রিডিং রুম, কিচেন ও ডাইনিং রুম রয়েছে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, এসি, পিএবিএক্স, সিসিটিভি, ইন্টারনেট, লিফট, ফায়ার প্রটেকশন অ্যান্ড ডিটেকশন সিস্টেমসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের দাপ্তরিক সফরকালে খণ্ডকালীন অবস্থানে নিরাপত্তার সুযোগ-সুবিধা, নির্ধারিত অতিথিদের সাময়িক আবাসিক ব্যবস্থা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক আসবাবপত্র সম্বলিত এই ক্যাম্পাসে গ্যারেজ, গাড়িচালকদের থাকার জায়গা, পুলিশ ব্যারাক, নিরাপত্তা ছাউনি, সীমানা প্রাচীর, রাস্তা, ড্রেন ও বাগানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে।

এই ভবনটি নির্মাণে চূড়ান্ত ব্যয় ধরা হয়েছিল ৩৫ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৭০০ টাকা।

অনুষ্ঠানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যারমা দত্ত, মমতাব বেগম, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুলসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১০

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৩

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৪

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৫

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৬

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৭

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৮

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৯

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

২০
X