কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন। ছবি : সৌজন্য
প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন। ছবি : সৌজন্য

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম এফসিএস রচিত ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ জুন) রাজধানীর বনানীতে অবস্থিত প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমীনসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মকর্তারা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বর্তমান সময়ে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্সের গুরুত্বের কথা বলেন। বইটি ব্যাংকিং ও করপোরেট খাতের পেশাজীবী, শিক্ষার্থী এবং গবেষকদের জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, লেখক তার দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা, জ্ঞান ও পর্যবেক্ষণ বইটিতে তুলে ধরেছেন, যা পাঠকদের বিষয়গুলো গভীরভাবে বুঝতে এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে সহায়তা করবে।

লেখক এম নূরুল আলম এফসিএস বইটি নিয়ে তার অভিজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘ পেশাগত জীবনে করপোরেট গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই বইটি লেখার অনুপ্রেরণা পেয়েছি।

তিনি আরও জানান, বইটির একটি স্মারক কপি তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠিয়েছেন। এ সময় অর্থমন্ত্রী বইটির প্রকাশ উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১০

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১১

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১২

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৩

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৪

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৫

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৬

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৭

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৮

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

২০
X