কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:০১ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের ৪৭ জেলায় বইছে মৃদু ও মাঝারি মানের তাপপ্রবাহ। দেশজুড়ে চলমান এমন তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

একই সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আপাতত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তাপপ্রবাহের সতর্কবার্তায় দেখা গেছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগের কিছু জেলা বর্তমানে মাঝারি তাপপ্রবাহের আওতায় রয়েছে।

এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা আপাতত তাপপ্রবাহমুক্ত রয়েছে।

এদিকে বুধবার (৩ জুন) সন্ধ্যা থেকে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

৩ জুন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৪ জুন সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৫ জুন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। এদিন দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

৬ জুন সন্ধ্যা থেকে দেশের প্রায় সব বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দমকা হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে চলমান তাপপ্রবাহ অনেক এলাকায় প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৭ জুন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত আরও বিস্তৃত হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, যা দীর্ঘস্থায়ী গরম ও তাপপ্রবাহ থেকে স্বস্তি এনে দিতে পারে।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১০

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১১

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১২

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৩

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৪

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৫

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৬

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৭

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৮

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৯

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

২০
X