বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ট্রাক-ভ্যান সংঘর্ষ, নিহত ২

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বাগেরহাটের কচুয়ায় ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের কচুয়া-সাইনবোর্ড সড়কের নরেন্দ্রপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।

এছাড়া আহতরা হলেন, ভ্যান চালক পিরোজপুর জেলার চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০) এবং কচুয়ার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)। আহত এই দুই ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আনুমানিক ২টার দিকে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমান খান ও রাব্বি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক বাইন কালবেলাকে জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X