কালবেলা প্রতিবেদক, ফেনী
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী নিহত

নিহত জুনায়েদ কাওছার। ছবি : সংগৃহীত
নিহত জুনায়েদ কাওছার। ছবি : সংগৃহীত

ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছার নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে দাগনভূঞা উপজেলার বাংলাবাজার (পাকিস্তান বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলে করে পৌরসভা কার্যালয়ে যাচ্ছিলেন জুনায়েদ কাওছার। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান তিনি।

দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর আগেই জুনায়েদ কাওছার মারা যান। তার স্ত্রী হাসপাতালে এলেও স্বামীকে জীবিত অবস্থায় আর দেখতে পারেননি।

দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছার নিহত হয়েছেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১০

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১১

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১২

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৩

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৪

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৫

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৬

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৭

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৮

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৯

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

২০
X