কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৮:১৩ এএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিএনপি ও যুবদলের সংঘর্ষ

বিএনপি-যুবদলের সংঘর্ষের পর রাস্তায় পুলিশের অবস্থান। ছবি : কালবেলা
বিএনপি-যুবদলের সংঘর্ষের পর রাস্তায় পুলিশের অবস্থান। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০২ জুন) বিকেলে বনগ্রাম বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সহশ্রাম উপজেলার ধুলদিয়া ইউনিয়নে একটি সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে তার বনগ্রাম বাজারে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে সরাসরি চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু ও বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষে দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম ও ইটপাটকেল ব্যবহার করা হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন অভিযোগ করেন, সংসদ সদস্যের উপস্থিতিতে বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগাল করেন বিএনপি নেতা মুঞ্জুরুল হক পিন্টু। তিনি এর প্রতিবাদ করলে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এমপি চলে যাওয়ার পর পিন্টুর সমর্থকরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেয়নি।

বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন, ‘মঙ্গলবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি যাতে আর না বাড়ে এবং শান্তিপূর্ণভাবে সমাধান হয়, সে জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু ও যুবদল সভাপতি আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।’

কালবেলা/বিএইচ/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X