রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজশাহী নগরীতে চন্দ্রিমা থানার মোহেরচণ্ডী ফ্লাইওভার এলাকায় একটি মোটরসাইকেলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এটি প্রেমঘটিত নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এদিকে ওইদিন সকালে রাজশাহী মহানগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফ্লাইওভারের পাশে কয়েকজন ছেলে-মেয়েকে ঝগড়া করতে দেখা যায়। কিছুক্ষণ পরে সেখানে মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। আগুনের তীব্রতায় মোটরসাইকেলটি অল্প সময়ের মধ্যেই পুড়ে যায়। পরে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় কয়েকজনের দাবি, প্রেমিকার সঙ্গে অভিমান করে এক যুবক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো যাচাই করা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি প্রেমঘটিত নাকি দুর্ঘটনা, তা এখনই বলা সম্ভব নয়। মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। চেসিস নম্বরের মাধ্যমে মোটরসাইকেলের প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটিতে কে বা কারা আগুন দিয়েছে, সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ চলছে। মালিক শনাক্ত এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে রহস্যজনক এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১০

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১১

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৩

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৬

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৭

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৮

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৯

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

২০
X