ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কুমিল্লায় শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর শাহিনুর আক্তার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলা সদরের নন্দীপাড়া এলাকায় বাড়ির পাশের বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা।

শিশু শাহিনুর আক্তার ওই এলাকার দত্তক বাড়ির মো. হানিফ মিয়ার মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

নিহত শাহিনুরের পিতা হানিফ মিয়া জানান, ‘আমার মেয়ে শাহিনুর আক্তার ঘটনার দিন সন্ধ্যা ৭টায় আমাদের সঙ্গে খাবার খেয়ে তার দাদার ঘরে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়। রাত ৯টার সময় আমরা তাকে ঘুমাতে ডাকলে তার কোনো সাড়াশব্দ মেলে না। পরে আমরা বাড়ির আশপাশে ও এলাকায় সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে রাত আনুমানিক দেড়টা-২টার সময় আমাদের বাড়ির উত্তরে ২০০ মিটার দূরের একটি বাঁশঝাড়ের পাশে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যকে বিষয়টি জানাই। খবর পেয়ে সোমবার (৯ অক্টোবর) সকালে পুলিশ নিহত শাহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, শিশু শাহিনুর আক্তারের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে শিশুটির মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে শিশুটির বাবা হানিফ মিয়া থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারে সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X