বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

যুবদলের মিছিল। ছবি : কালবেলা
যুবদলের মিছিল। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে নেতারা বলেন, জাতীয়তাবাদী যুবদলকে মাঠপর্যায়ে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে আমাদের প্রিয় জননেতা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

তারা আরও বলেন, বর্তমান কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের কায়দায় অপপ্রচার চালিয়ে তাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে যুবদলের এই নতুন কমিটি ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বলিষ্ঠ দিকনির্দেশনায় এবং এই পূর্ণাঙ্গ কমিটির যোগ্য নেতৃত্বে আগামী দিনে দেশের আপামর যুবসমাজ ঐক্যবদ্ধ হবে। জনগণের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যে কোনো আন্দোলন আগামীতে রাজপথে আরও বেগবান, তীব্র ও সফল হবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, কেন্দ্রীয় যুবদলের এই নতুন কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় সিলেট যুবদল অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।

আনন্দ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব। পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল, রাহীম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ ও মাহবুবুর রহমান স্থান পাওয়ায় জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। আনন্দ মিছিলে জেলা ও মহানগর যুবদল, বিভিন্ন থানা, ওয়ার্ড ও পৌরসভা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X