রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

এনএইচআরডিএফ প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা
এনএইচআরডিএফ প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে নারীরা আর পিছিয়ে থাকবে না এবং তাদের কোনো অর্থনৈতিক সংকটও থাকবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (১৩ জুন) রাজশাহীর জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমিতে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুললে অর্থের অভাব হবে না।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের পরিচালক ও সিইও তৌহিদুর রহমান এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুল হাকিম। এছাড়া একাডেমির অধ্যক্ষ খাদিজা খাতুন, সভাপতি ওয়ালিউল হক রানা ও অর্থ সম্পাদক শাহিনুর ইসলাম মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ কর্মসূচিতে ১৮ থেকে ৪৫ বছর বয়সী নারীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে তাদের সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠা ও কর্মসংস্থানের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হবে। এই প্রকল্পে দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আয়োজকেরা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X