ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:৩৬ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত এলাকায় ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন। ছবি: সংগৃহীত
ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত এলাকায় ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫০০ অসহায় ও দুর্গত পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নাছির উদ্দিন শাওন নিজেই বাঁশখালী উপজেলার সন্তান।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চানাচুর, বিশুদ্ধ পানি, স্যালাইন ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্ত মানুষের হাতে এসব সহায়তা পৌঁছে দেন।

এ সময় মো. নাছির উদ্দিন শাওন বলেন, ‘বাঁশখালী উপজেলার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ঘরবাড়ি এবং ২১২টি গ্রামের অধিকাংশই বর্তমানে পানির নিচে তলিয়ে গেছে। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে আমরা বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছি।’

তিনি আরও বলেন, ‘শুকনো খাবার বিতরণের পাশাপাশি উদ্ধার কার্যক্রমও অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১০

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১২

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৩

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৪

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৫

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৬

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৭

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৮

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৯

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

২০
X