উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ ও তার ছয় বছর বয়সী শিশুপুত্রকে নৃশংসভাবে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দম্পতির অপর এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত আনুমানিক ৪টার দিকে উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- কপি নুর (৩০) ও তার ছোট ছেলে মোহাম্মদ আনছার (৬)। এ ঘটনায় গুরুতর আহত বড় ছেলে মোহাম্মদ সলিমকে (১০) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় নেতা দিল মুহাম্মদ জানান, অভিযুক্ত স্বামী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। কিছুদিন আগে মাদকসংক্রান্ত একটি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। এই গ্রেপ্তারের পেছনে তার স্ত্রীর তথ্য দেওয়ার হাত রয়েছে বলে সন্দেহ আসছিল স্বামীর মনে। সেই ক্ষোভ ও পারিবারিক কলহের জের ধরেই ভোররাতে তিনি প্রথমে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এ সময় ঘুম ভেঙে সন্তানেরা বিষয়টি দেখে ফেলায় তাদের ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তিনি। এতে ঘটনাস্থলেই মা ও ছোট ছেলের মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি ক্যাম্প ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মা ও ছেলের মরদেহ এবং গুরুতর আহত অপর শিশুকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। পলাতক ঘাতককে আটকে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান শুরু করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, স্থানীয়দের থেকে ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা ফোর্স পাঠিয়েছি। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X