খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পানিবন্দি হাজারো মানুষ, স্বাভাবিক হয়নি দীঘিনালা-লংগদু সড়ক

পানিতে ডুবে যাওয়া দীঘিনালা-লংগদু সড়ক। ছবি : সংগৃহীত
পানিতে ডুবে যাওয়া দীঘিনালা-লংগদু সড়ক। ছবি : সংগৃহীত

পাহাড়ী জেলা খাগড়াছড়িতে গত কয়েকদিনের টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর পানি কিছুটা কমতে শুরু করলেও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমেনি। জেলার দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে।

এ ছাড়াও তৃতীয় দিনের মতো (১০ জুলাই) দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। অনেক পরিবার এখনো আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে কয়েক দফা হালকা বৃষ্টি হলেও পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে অধিকাংশ বসতঘর, দোকানপাট ও গ্রামীণ সড়ক এখনো পানির নীচে থাকায় স্বাভাবিক হয়নি জীবনযাত্রা।

মেরুং বাজারের ব্যবসায়ীরা জানান, টানা বর্ষন ও পপাহাড়ী ঢলে বাজারের প্রায় সব দোকানেই পানি ঢুকে গেছে। আশপাশের প্রায় সব গ্রামের ঘরবাড়ি এখনো পানিতে তলিয়ে আছে। অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। দীর্ঘদিন পানিবন্দি থাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের জমিসহ বিভিন্ন ধরনের কৃষিজমি। পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের সম্ভাব্য বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিল পারভেজ বলেন, নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হয়নি। পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে দীঘিনালার সঙ্গে লংগদু সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১০

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১১

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১২

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৩

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৪

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

১৫

ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৬

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

১৭

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

১৮

ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প

১৯

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

২০
X